সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

বিদায়বেলায় মৌসুমি বায়ু

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম

দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়া এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী দিন অর্থাৎ শুক্রবারের আবহাওয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগের দিনের মতোই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল অবস্থায় অবস্থান করছে। ইতোমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও এটি সম্পূর্ণরূপে বিদায় নিতে পারে।

উল্লেখ্য, বিগত ২৪ ঘণ্টার আবহাওয়া পর্যালোচনায় দেখা গেছে, দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায, ৮১ মিলিমিটার। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইজদীকোর্ট ও রামগতিতে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে,  ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

একাত্তর/এআরএস
দেশের ছয়টি বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী...
তীব্র থেকে তীব্রতর হতে থাকা আবহাওয়া চক্র 'এল নিনো' এবং মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের দ্বৈত প্রভাবে বিশ্বের মহাসাগরগুলোর তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর