বোরো ধান ১৫ লাখ টন বেশি আবাদ, আমদানি নাও লাগতে পারে: উপদেষ্টা

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৬:০৮ পিএম

চলতি বছর বোরো মৌসুমে চালের চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি ধান উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন চৌধুরী। 

তিনি বলেন, এতো বেশি ধান উৎপাদন হওয়ায় এবার  বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন নাও হতে পারে। তিনি আরও বলেন, এর পাশাপাশি আম, আদা ও হলুদের উৎপাদন বেড়েছে।  

সোমবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের কৃষি জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষায় অচিরেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে। 

দেশে কৃষি জমির পরিমাণ অনেক কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান জমিতে অবৈধভাবে প্রতিষ্ঠানের নামে বিলবোর্ড লাগিয়েছে, অভিযান করে সেগুলো ভেঙে ফেলতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

উপদেষ্টা বলেন, আমাদের দেশে প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। একে রোধ করা গেলে সব সমস্যা সমাধান সম্ভব। আমরা চেষ্টা করছি, কতোটা সফল হবো জানিনা। আর খুব বেশি দিন থাকার জন্য তো আমরা আসিনি, চেষ্টা করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউটের (বারটান) পরিচালক রেহেনা আক্তার, নারায়ণঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

পরে উপদেষ্টা বারটানের কম্পাউন্ট ভবনের জমিতে গাছ লাগান। 

এর আগে তিনি আড়াইহাজার থানার অস্থায়ী ভবন পরিদর্শন করে থানার সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

একাত্তর/এসি
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
আগামী দুই মাসের মধ্যে অবৈধভাবে দখল করা সব জায়গা উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর