সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার দাবি, গভর্নরের আশ্বাস

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পিএম

১৫ শতাংশের কাছাকাছি থাকা সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিসহ (এফবিসিসিআই) চার সংগঠনের নেতারা।

এছাড়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো ও এসএমইতে বন্ডেড ওয়ারহাউজ সুবিধা দিতেও গভর্নরকে অনুরোধ করেছেন তারা।

জবাবে, আগামী অর্থ বছরে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবেন বলে আশ্বাস দিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান এফবিসিসিআই মহাসচিব মোহাম্মদ আলমগীর।

এক বছরের কাছাকাছি সময় ধরে পলিসি রেট ১০ এর ঘরে। ফলে কর্পোরেট ঋণে সুদের হার ১২ থেকে ১৩ শতাংশ। ব্যক্তি ঋণে সুদের হার আরো বেশি। ১৫ এর কাছাকাছি। এই বাস্তবতায় বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে দেখা করে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ’র ১৪ সদস্যের প্রতিনিধি দল।

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে দুই ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এফবিসিসিআই মহাসচিব মোহাম্মদ আলমগীর। তিনি জানান পাঁচ থেকে ছয়টি বিষয় নিয়ে গভর্নরের সঙ্গে কথা বলেছেন তারা। 

এফবিসিসিআইয়ের মহাসচিব মোহাম্মদ আলমগির বলেন, সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার দাবির প্রেক্ষিতে গভর্নর তা আগামী অর্থ বছরে করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

ঋণ পরিশোধে প্রয়োজনে ১০ বছরের পরিবর্তে কেউ কেউ ১৫ বছর পর্যন্ত সময় পেতে পারেন বলেও জানান এফবিসিসিআই মহাসচিব।

একাত্তর/আরএ
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
ডিজিটাল আর্থিক লেনদেনে গ্রাহকের নিরাপত্তা জোরদারে বিভিন্ন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। 
বিদেশে ভিসা আবেদনের ক্ষেত্রে ‘ভিসা বন্ড’ বা ‘সিকিউরিটি ডিপোজিট’ জমা দেওয়া নিয়ে বাংলাদেশি আবেদনকারীদের দীর্ঘদিনের জটিলতা নিরসনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট শর্ত মেনে...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর