রিজেন্ট কেলেঙ্কারি: সাবেক ডিজির আত্মসমর্পণ চেষ্টা ব্যর্থ

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০৯:৩৭ পিএম

রিজেন্ট কেলেঙ্কারির মামলায় আত্মসমর্পণ করতে আদালতে এসেও ফিরে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ।

দুদক এ মামলায় অভিযোগপত্র দেওয়ার পাঁচ দিনের মাথায় মঙ্গলবার তিনি ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হন।  সেখানে নিজের আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আবুল কালাম আজাদ।

কিন্তু বিচারক কেএম ইমরুল কায়েস অন্য মামলায় ব্যস্ত থাকায় আজাদের আবেদনের শুনানি করতে পারেননি।  আদালত তাকে পরে অন্য কোনো দিন আসতে বলেন।

এরপর আইনজীবী আত্মসমর্পণের আবেদন তুলে নেন এবং আজাদ আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন বলে দুদকের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. জুলফিকার জানান।

লাইসেন্সের মেয়াদ না থাকার পরও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে ‘সরকারি অর্থ আত্মসাতের’ অভিযোগে এ মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের আবুল কালাম আজাদসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী ৩০ সেপ্টেম্বর আদালতে এই অভিযোগপত্র জমা দেন।

বাকি চার আসামি হলেন- স্বাস্থ্য অধিদপ্তর সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম।


একাত্তর/এআর

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২১০ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫২টি...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৯২ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২০৪টি...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজন মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৭৯ জন।
‌গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩২৪ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৮১টি...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর