প্রতি বছর করোনা টিকা প্রয়োগের ইঙ্গিত

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৮:১৩ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে প্রতি বছরই টিকা প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, প্রতি বছরই করোনা টিকা নেওয়া লাগবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। দেশেই টিকা উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা টিকায় আমরা সফল হয়েছি। এখন শুধু করোনা না, সব টিকাই দেশে উৎপাদনের ব্যবস্থা হবে।

তিনি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম দফায় রাজধানীর পাঁচটি এলাকায় কলেরার টিকা দেওয়া হবে। এরপরই বিস্তৃতভাবে কলেরার টিকা দেওয়া হবে। এ সময় মন্ত্রী সবাইকেই টিকা নেওয়ার আহ্বান জানান।

জাহিদ মালেক বলেন, এবারের সরকারি-বেসরকারি পরীক্ষায় সারা দেশের ২৬টি কেন্দ্রে মোট ৬৫ হাজার ৯০৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। যেখানে মোট আসন ১ হাজার ৯৫০টি। এর মধ্যে সরকারি ৫৪৫টি ও বেসরকারিতে ১ হাজার ৪০৫টি। প্রতিটি আসনে গড়ে প্রতিদ্বন্দ্বিতা ৩৩ জন। পরীক্ষা প্রশ্নপত্র বিতরণ ও পরীক্ষা ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে বলে জানান তিনি।

সম্প্রতি করোনার টিকা ক্রয় ও পরিচালন ব্যবস্থাপনায় টিআইবির প্রায় ২৩ হাজার কোটি টাকার গড় মিলের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, এ বিষয়ে এখনও কিছু জানি না। সবকিছু দেখে শিগগিরই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানানো হবে।


একাত্তর/এসএ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে সন্দেহজনক হামে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে।
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর