জনগণকে সঠিক সেবা দিন: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৭:৫৮ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সরকারি হাসপাতালে রোগীদের সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে চট্রগ্রামের সরকারি স্বাস্থ্যসেবা খাতের সাথে যুক্ত বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা, চিকিৎসক, নার্সদের সাথে স্বাস্থ্যসেবার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় জাহিদ মালেক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের টাকায় এই সরকারি হাসপাতালগুলো নির্মাণ করা হয়েছে, তাহলে জনগণের চিকিৎসা সেবায় ঘাটতি থাকে কীভাবে? কেবল ভালো ব্যাবহার ও পরিচ্ছন্নতার অভাবে দেশ থেকে হাজারো মানুষ ভারত, সিংগাপুর বা থাইল্যান্ডে চিকিৎসার জন্য যাচ্ছে। এতে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে চলে যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের আউট অব পকেট এক্সপেন্ডিচার কয়েক গুণ বেড়ে গেছে। অথচ দেশেই একটু ভালো চিকিৎসা, ভালো ব্যাবহার ও মেশিনগুলোর সঠিক প্রয়োগ করতে পারলে, দেশেই এই বিলিয়ন বিলিয়ন ডলার রাখা যেত। একারণেই, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গোটা দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে মাঠে নেমেছি। আমরা দেখতে চাই, স্বাস্থ্যসেবার সরকারি সেবাখাতে মূল সমস্যা ঠিক কোথায় কোথায়?

তিনি আরও বলেন, সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে অনেক টেস্টিং মেশিন কেনা হয়েছে, কিন্তু মেশিনগুলো হয় নষ্ট হয়েছে, না হয় মেশিন চালানোর লোক নেই। অনেকেই আবার ঠিকমতো অফিস করেন না। হাসপাতালে রোগীদের সাথে ভালো ব্যাবহার করা হয়না। হাসপাতাল পরিচ্ছন্ন নেই। সময়ের কাজ সময় মতো হচ্ছে না। এগুলো তো মেনে নেয়া যাবে না। 

জাহিদ মালেক বলেন, মানুষের টাকায় করা হাসপাতালে মানুষই যদি সেবা ঠিকমতো না পায়, তাহলে বুঝতে হবে ওই  প্রতিষ্ঠানের প্রধান ভালো কাজ করতে পারছে না। আর, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আপনারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারলে আপনার জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে হবে। এটি আমাদের পরিষ্কার নির্দেশনা। 

স্বাস্থ্যমন্ত্রী এর আগে চট্রগ্রাম বিভাগীয় হাসপাতাল অফিস পরিদর্শন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন এবং চট্রগ্রাম মেডিকেল কলেজে ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। 

সভায় উপস্থিত বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের চাহিদার প্রেক্ষিতে উপজেলা সরকারি হাসপাতালগুলোকে ১০ বেড হাসপাতাল থেকে ৩১ বেডে উন্নীত করার ঘোষণা দেন।

আরও পড়ুন: মধুমতি ও শীতলক্ষ্যায় সম্ভাবনার আরও দুই দুয়ার খুললো

এদিকে, সকালে চট্রগ্রাম বিভাগীয় হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন, এবং এর পর দুপুরে চট্রগ্রামের হাটহাজারিতে এভারকেয়ার বেসরকারি হাসপাতালের উদ্বোধন করেন।

চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সভায় অন্যান্যের মধ্যে চট্রগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক  এ কে এম আমির খসরু, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর আহমেদুল কবীর, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রফেসর শামিউল ইসলাম সাদী, চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান, চট্রগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সাহানা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।


একাত্তর/আরবিএস 

ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক গাইডলাইন বা প্রটোকল মেনে চিকিৎসা দেওয়া সত্ত্বেও এডিস মশার ভ্যারিয়েন্ট বা ধরনের পরিবর্তনের কারণে ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
দেশের ৩৪ লাখ শিশুকে নতুন করে হামের টিকা দিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। 
ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাথাওয়াত হোসেন। 
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু মৌসুম বা...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর