দেরিতে ধরা পড়ায় জটিল পর্যায়ে যাচ্ছে ডেঙ্গু রোগীরা

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৯:৩৪ পিএম

শুরুতে সবাই সাধারণ জ্বর বলেই ধরে নেন। কিন্তু যখন ডেঙ্গু ধরা পড়ছে ততক্ষণে রোগীর অবস্থা জটিল পর্যায়ে পৌঁছে যাচ্ছে। বাড়ছে মৃত্যুর ঝুঁকি। 

মৌসুম ছাড়িয়েও এবার এভাবেই ভয়াবহতা ছড়াচ্ছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালগুলোতে এখন রোগীদের প্রচণ্ড চাপ। সাধারণ সিট ফাঁকা থাকলেও জটিল অবস্থায় আইসিইউ মিলছে না। 

চিকিৎসকরা সবাইকে সতর্ক করে বলছেন, এই সময় জ্বর এলে সাথে সাথেই ডেঙ্গুর এনএস-ওয়ান পরীক্ষা করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। 

সাত বছরের তামিমের জ্বরকে সাধারণ জ্বর বলেই ভেবেছিলেন অভিভাবকরা। চারদিনের মাথায় অবস্থা আরও খারাপ হলে ধরা পড়ে ডেঙ্গু। ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। 

শিশুটি এখন আইসিইউতে। শুধু শিশু তামিমের অভিভাবকই নয়, বেশিরভাগ মানুষই এই ভুলটা করছেন। জ্বর এলে শুরুতে সাধারণ জ্বর ধরে নিয়ে রোগীকে ওষুধ খাওয়ানো শুরু করেন। 

পরে ডেঙ্গু ধরা পড়ে। ততক্ষণে রোগীর রক্তক্ষরণ, পেট ফুলে যাওয়ার মতো জটিলতা তৈরি হচ্ছে। রোগীর অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে। 

রাজধানীর হাসপাতালগুলোতে এখন ডেঙ্গু রোগীদের প্রচণ্ড চাপ। সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দায় চলছে চিকিৎসা। 

সরকারি-বেসরকারি মিলিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে এখন দুই হাজারেরও বেশি ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। হাসপাতালের বাড়ানো হয়েছে বেডের সংখ্যা। 

মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বলেন, বেশিরভাগ রোগীই অনেক দেরিতে হাসপাতালে আসছেন। তাই মৃত্যু ঝুঁকি বাড়ছে।

আরও পড়ুন: করোনায় আরও চার মৃত্যু, শনাক্ত ৩৪৬

সেপ্টেম্বর শেষে অক্টোবরে এসেও এবার ভয়াবহতা ছড়াচ্ছে ডেঙ্গু। ঢাকার পাশাপাশি এখন দেশের বেশিরভাগ জেলাতেই মশাবাহিত এই রোগের ছড়িয়ে পড়েছে। 

তাই, এডিস মশার নির্মূলে ব্যক্তি সচেতনতার পাশাপাশি সিটি কর্পোরেশনের জোরালো পদক্ষেপ চাইছেন বিশেষজ্ঞরা। 


একাত্তর/এসজে

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৩০৬ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর