নারীর মাসিককালীন স্বাস্থ্য নিয়ে অস্বস্তি এখনো প্রকট

আপডেট : ২৮ মে ২০২৩, ০৪:৫২ পিএম

নারীর মাসিককালীন স্বাস্থ্য নিয়ে সমাজে কুসংস্কার আর অস্বস্তি এখনো প্রকট। এই ট্যাবু ভাঙতেই বিশ্বব্যাপী পালিত হয় মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস। বিশেষ করে কিশোরীদের শারীরিক আর মানসিক পরিবর্তনের এই সময়টাতে বাড়তি নজর দেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। 

নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ- মিন্সট্রেশন বা পিরিয়ড়। কিন্তু, এ নিয়ে অস্বস্তির শেষ নেই। বিশেষ করে যাদের প্রথম-প্রথম মাসিক হয়, এই সময়টাতে তাদের নানা ধরনের প্রভাব পড়ে শরীরে আর মনে। এর সঙ্গে সন্তান ধারণের সক্ষমতা সম্পর্কিত।

সাধারণত ১১ থেকে ১৬ বছর বয়সের মধ্যে নারীর পিরিয়ড শুরু হয় এবং ৫০ থেকে ৫২ বছর বয়স পর্যন্ত এই স্বাভাবিক প্রক্রিয়াটি চলে। এ সময়কালের মধ্যে নারীর সন্তান ধারণের সক্ষমতা থাকে। বেশিরভাগ নারী-কিশোরী মাসিক স্বাস্থ্য নিয়ে জনসমক্ষে কথা বলতে দ্বিধা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজনীন সরকার বলেন, এই খুব স্বাভাবিক বিষয়টি এখনো বাংলাদেশে স্বাভাবিক আলোচনার বিষয় নয়। এখনো এ বিষয়গুলোকে গোপনীয়, একান্ত মেয়েলি বলে গন্য করা হয়। মাসিক নিয়ে অনেক কুসংস্কার সমাজে প্রচলিত। তবে আশার কথা হলো বাংলাদেশে দিন দিন বিষয়টি নিয়ে সচেতনতা বাড়ছে।

চিকিৎসক সিফাত জাহান প্রীতি বলেন, কিছু কুসংস্কারের সাথে যুক্ত হয় অস্বস্তি আর লজ্জা। তাই, পিরিয়ড সময়ে স্বাস্থ্য নিয়ে উদাসীন হয়ে পড়ার ঘটনাও আছে অনেক। এতে, নানারকম জটিল রোগের শিকার হয় নারী। মাসিককালীন অবস্থায় পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল আর নগর ব্যবস্থায় উপযুক্ত পানি আর স্যানিটেশনের ব্যবস্থা নারীর চলার পথ সুন্দর করবে।

‘২০৩০ সালের মধ্যে ঋতুস্রাবকে দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ এম প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালিত হচ্ছে বিশ্ব মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস। ঋতুস্রাব বা মাসিকের কারণে কোনো নারী যেন তার স্বাভাবিক জীবনে পিছিয়ে না পড়েন তা নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রতিপাদ্যটি ঠিক করা হয়েছে। 

মাসিক ও মাসিকের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর মে মাসের ২৮ তারিখ সারা বিশ্বে মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস পালন করা হয়।


একাত্তর/আরবিএস   

মধুর ‘মা’ ডাক শোনার জন্য একজন নারীকে কতোটা জীবনের ঝুঁকি নিতে হয়, তা পৃথিবীর সব মায়েরাই জানেন। কিন্তু বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলোতে এই ঝুঁকি যেন দ্বিগুণ। যমুনার উত্তাল ঢেউ আর বালুচরের দীর্ঘ পথ...
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশে হামের টিকা আসা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।
শীত আসলেই প্রতিবার বাড়ে বায়ু দূষণ। এবারও বাড়ছে। প্রায় দিনই বিশ্বে বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যাপক কর্মযজ্ঞ, পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলেও জানাচ্ছে...
আগামী জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শংকা কীটতত্ত্ববিদদের। নভেম্বরেও এই রোগে শনাক্ত ও মৃত্যু উচ্চহারে হতে পারে বলেই জানান তারা। সেপ্টেম্বরি-অক্টোবর মাসে থেমে থেমে বৃষ্টি ও এডিস মশা...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর