ধ্বংস হচ্ছে আক্রান্ত শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা!

বেসামাল হাম পরিস্থিতি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

দেশে ভয়াবহ রূপ নিয়েছে হাম এবং হামজনিত উপসর্গের সংক্রমণ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না শিশু মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র। পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক শঙ্কাজাগানো তথ্য। বলা হয়েছে হামে আক্রান্ত প্রতি ১০০ জন শিশুর মধ্যে অন্তত ৭৩ জনের শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে।

আইইডিসিআর’র গবেষণা অনুযায়ী, হামের জীবাণু শিশুর শরীরে প্রবেশ করার পর আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ব্যবস্থার অতীতের স্মৃতি বা প্রতিরক্ষামূলক ইতিহাস ধ্বংস করে দেয়। ফলে শিশুর শরীর অন্যান্য সাধারণ জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে।


এর ফলে হামে আক্রান্ত শিশুরা অতি সহজেই নিউমোনিয়া, ডায়রিয়া, চোখ বা কানের সংক্রমণের মতো জটিলতায় ভুগছে এবং এসব পার্শ্বপ্রতিক্রিয়াতেই মৃত্যুর মুখে ঢলে পড়ছে। ইতিমধ্যেই হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ১৯ জনে পৌঁছেছে, যার মধ্যে ৯৫ শতাংশ শিশুর বয়স তিন বছরের নিচে।

গুরুতর আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালগুলোতেও চলছে আইসিইউ সংকট। মহাখালী ডিএনসিসি হাসপাতালের আইসিইউ সেন্টারের বাইরে উদ্বিগ্ন বাবা-মায়েদের দিন কাটছে আশঙ্কায়। হাসপাতালটিতে থাকা দেশের সর্বোচ্চ ৫৪টি আইসিইউ বেডের মধ্যে বর্তমানে ৪৮টিতেই হামে মারাত্মকভাবে আক্রান্ত শিশুরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বেশিরভাগ মৃত্যুই ঘটছে আইসিইউতে।


সংক্রামক ব্যাধি হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান এ বিষয়ে বলেন, ৩ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে হাম পরবর্তী সঠিক চিকিৎসা এবং নিবিড় যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়টায় সঠিক চিকিৎসার ওপরই মূলত নির্ভর করে শিশুটির বেঁচে থাকা।

আইইডিসিআর চিকিৎসকরা জোর দিয়ে সতর্ক করেছেন যে, হামের হাত থেকে শিশুদের বাঁচাতে যথাসময়ে টিকা দান অপরিহার্য। যেসব শিশু নিয়ম মেনে টিকা নিয়েছে, হামের ভাইরাস তাদের শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করতে পারে না এবং জটিল প্রতিক্রিয়া থেকে রক্ষা পায়।

 

একাত্তর/এআরএস
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৮১৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩১টি শিশু। 
সারাদেশে হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজন মারা গেছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
কিলিয়ান এমবাপের বিধ্বংসী পারফরম্যান্সে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগায় নিজেদের আধিপত্য বজায় রাখলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে...
জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে পুনরায় বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  
ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ২ নম্বর ইউনিটটি ফের চালু হয়েছে। ফলে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর