ডাক্তার ও নার্স সঙ্কট

৫০০ শয্যার মুগদা হাসপাতালে ভর্তি ১৩০০ রোগী!

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:০৩ পিএম

রাজধানীতে ৫০০ শয্যার মুগদা জেনারেল হাসপাতালে মোট রোগী ১৩০০ জন, যার মধ্যে ডেঙ্গু রোগীই ৬০০ জন।

পরিস্থিতি সামলাতে ১৮ জন ডাক্তার ও ৫০ জন নার্স চেয়েছে ওই হাসপাতাল কিন্তু মিলেছে কম। আছে স্যালাইনসহ ওষুধ সঙ্কটও।

মুগদা জেনারেল হাসপাতালের শিশু ডেঙ্গু ওয়ার্ড। রোববার  দুপুর দুইটা পর্যন্ত এখানে ভর্তি হয়েছে ১৩৫ জন। কিন্তু রোগীর অনুপাতে নার্স ও ডাক্তারের সংখ্যা কম থাকায় কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হচ্ছে না। সরকারিভাবে দেয়া ওষুধ ও স্যালাইনের ঘাটতিও আছে।

বিষয়টি স্বীকার করে হাসপাতাল পরিচালক ডা. নিয়াতুজ্জামান জানান, এ হাসপাতালে ভর্তি রোগীর হার স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশী। ৫০০ বেডের এই হাসপাতালে ডেঙ্গু ও সাধারণ রোগী মিলে ভর্তি আছেন ১৩০০। এর মধ্যে ডেঙ্গু রোগী ৬০০, যা হাসপাতালের সামর্থ্যের দ্বিগুণ।

হাসপাতাল পরিচালক জানান, পরিস্থিতি সামলাতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ১৮ জন ডাক্তার ও নার্সিং অধিদপ্তরের কাছে ৫০ জন নার্স চেয়েছিলো কর্তৃপক্ষ। মিলেছে ১৪ জন ডাক্তার ও ১৬ জন নার্স।

ডা. নিয়াতুজ্জামান আরও জানান, হাসপাতালটিতে আউটসোর্সের ভিত্তিতে ২৪ ঘণ্টা কাজ করেন ২৮৬ জন পরিচ্ছন্নতা কর্মী। এর মধ্যে ১১৪ জনকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ডেঙ্গুর এই নাজুক সময়ে পরিছন্নতা কর্মী না কমানোর অনুরোধ জানিয়ে পাল্টা চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণহীন এডিস মশার বিস্তার

তবে রাজধানীর অন্যান্য হাসপাতালে এই সঙ্কট নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ।

একাত্তর/জো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
চলতি বছরের মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৮৭ জন। এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে আরো পাঁচজনের।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬১০ জন। এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে আরো দুইজনের। ফলে চলতি বছর এখনো ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৮৪ জনের।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৮৮ জন। এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে আরো ছয়জনের। ফলে চলতি বছর এখনো ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৪৯ জনের।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর