দেশে করোনার নতুন উপধরন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:২৫ পিএম

বাংলাদেশে করোনার ওমিক্রন ধরনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। পাঁচ ব্যক্তির নমুনা পরীক্ষায় জেএন.১ ধরা পড়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন একাত্তরকে বলেন, পাঁচটি নমুনায় ওমিক্রনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এই উপধরন শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাসখানেক আগেই নতুন এই উপধরনের কথা জানিয়েছে। সংস্থাটি বলেছে, নতুন এই উপধরন অতি দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা আছে। তবে এতে রোগের লক্ষণে তীব্রতা কম।

করোনার এই উপধরন পার্শ্ববর্তী দেশ ভারতেও পাওয়া গেছে।

নাক্তদের মধ্যে এ মুহূর্তে ঢাকা এবং ঢাকার বাইরের রোগী আছেন। তবে তাদের মধ্যে কারও দেশের বাইরে থেকে আসার কোনও ইতিহাস নেই। তারা দেশেই ছিলেন। তারা প্রত্যেকেই ভালো আছেন। বিষয়টি নিয়ে উদ্বেগের কিছুই নেই।

এদিকে বুধবার অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স বিভাগের সদস্য সচিব ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দ্রুত টিকা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ (তৃতীয়, চতুর্থ ডোজ) বিতরণ এবং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করতে হবে।

কেএসএইচ
২৪ ঘণ্টায় দেশে এক করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৯৯ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
২৪ ঘণ্টায় দেশে আট করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
২৪ ঘণ্টায় দেশে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এসময়ে নতুন করে কারো মৃত্যুও হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ০০ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় (একদিনে) করোনায় আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সাতজনের দেহে এ ভাইরাস পাওয়া গেছে।
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
দুই দুটি বিশ্বযুদ্ধের নারকীয় তাণ্ডব থেকে অক্ষত বেঁচে ফিরেছিলো ফ্রান্সের ঐতিহাসিক এই ঐতিহ্যবাহী ভবনটি। কিন্তু জীবনযাত্রার চড়া ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ইতিহাসের অন্যতম...
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ অভিযানে অংশ নেওয়া এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের ভাইরাল ভিডিওটি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর