করোনা শনাক্তের হার কমেছে

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৯:২৪ পিএম

২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৬ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।

বুধবার ১৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ৫ দশমিক ১৬ শতাংশ।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫০ হাজার ৯৫৭ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। সরকারি হিসেবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৯৭ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১৩ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ১৮ হাজার ৪৩৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের সর্বশেষ ১৩ এপ্রিল বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ লাখ ১০ হাজার ৬৮১ জনের। সুস্থ হয়েছেন ৬৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ৮১১ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৭০ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৮৯০ জন।

একাত্তর/আরএ
২৪ ঘণ্টায় দেশে এক করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৯৯ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
২৪ ঘণ্টায় দেশে আট করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
২৪ ঘণ্টায় দেশে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এসময়ে নতুন করে কারো মৃত্যুও হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ০০ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কোভিড-১৯ পরীক্ষার জন্য নতুন ফি নির্ধারণ করেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর