হার্ট ফাউন্ডেশনে ডা. চ্যানের উপস্থিতিতে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ৩০ জুন ২০২৪, ১১:১০ পিএম

বিশ্বের নেতৃস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাও-লিয়াং চ্যানের উপস্থিতিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে হয়ে গেলো এক কর্মশালা।

রোববার চিকিৎসার আধুনিক প্রযুক্তি বিষয়ক ওই কর্মশালায় অধ্যাপক চ্যান তার গবেষণালদ্ধ বিভিন্ন প্রযুক্তির ওপর বক্তব্য এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মশালার ফলে দেশের উদীয়মান হৃদরোগ বিশেষজ্ঞরা উপকৃত হবেন। এছাড়া সেমিনারে আরও বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের চিফ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক। জটিল এনজিওপ্লাস্টির কেস প্রেজেন্ট করেন বাংলাদেশের তরুণ বিশেষজ্ঞরা। কর্মশালাটি উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)।

অধ্যাপক চ্যান চীনের নানজিং ফাস্ট হাসপাতালের কার্ডিওলজি ও ক্যাথল্যাবের পরিচালক। তিনি হৃদরোগ চিকিৎসার বিভিন্ন আধুনিক কৌশলের পথপ্রদর্শক। তিনি হৃদপিন্ডেন রক্তনালীর জটিল অসুখের চিকিৎসার জন্য ডি কে ক্রাশ পদ্ধতির উদ্ভাবক।

এই কর্মশালায় বাংলাদেশে প্রথমবারের মতো সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত আন্তর্জাতিক বায়োমেডিক্যাল সংস্থা মাইক্রোপর্ট এর ফায়ারহক লিবার্টি স্টেন্টের উদ্বোধন করা হয়।

কেএসএইচ
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর