ডেঙ্গুতে আরও ৬৬৯ জন হাসপাতালে, পাঁচজনের মৃত্যু 

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ পিএম

সারাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৬৯ জন রোগী। এসময়ে মশাবাহিত রোগটিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরের বাইরে ভর্তি হয়েছে ৫৪৫ জন এবং ঢাকায় এ সংখ্যা ১২৪ জন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ১৫ হাজার ৫৭ জনে।

এ বছর মোট ভর্তি রোগীর বেশিরভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার। তাদের সংখ্যা দুই লাখ ছয় হাজার ৫২৯ জন। ঢাকায় ভর্তি হয়েছে এক লাখ আট হাজার ৫২৮ জন।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় মারা গেছেন দুইজন, বাকি তিনজনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে। সবমিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৩৯ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ৯৪৭ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় বাকি ৬৯২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন দুই হাজার ৬৬৭ জন রোগী। তাদের মধ্যে ৭৫৬ জন ঢাকায় এবং এক হাজার ৯১১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন, অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন এবং নভেম্বরে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম পাঁচ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ১৬৬ জন।

মাসওয়ারি মৃত্যুর হিসেবে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম পাঁচ দিনে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

একাত্তর/জো
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। 
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ২৩১ জনের শরীরে। 
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর