হাম উপসর্গে আরও দুই মৃত্যু, আক্রান্ত ৯৮০

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৫:২৫ পিএম

হামের উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে ৯৮০ জনের শরীরে। 

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬২৫ জনের। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩জন প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৮ জন মারা গেছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ১১৪ জন হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৬৬। এ সময়ে ৮২১ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ১ হাজার ৭৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৪ হাজার ৬২৭ রোগী, যাদের মধ্যে ৮০ হাজার ৯৭৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

আরবিএস
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭২ জন।
গেলো ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৬ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯টি শিশু। 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭৪৪ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭২টি শিশু। 
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
১৮৬৭ সালের ব্রিটিশ আমলের প্রায় দেড়শ বছরের পুরনো ‘The Public Gambling Act’ রহিত করে আরও কঠোর ও আধুনিক ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস করেছে জাতীয় সংসদ। নতুন এই আইনে প্রযুক্তিনির্ভর অনলাইন জুয়া,...
ঘরের মাঠে মঙ্গলবার সকাল ৭টায় মেক্সিকোর ফুটবল রূপকথা এক নতুন বাঁকে দাঁড়িয়ে। বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে ঐতিহ্যবাহী এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে সহ-আয়োজক...
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সংসদ অধিবেশনে নির্দিষ্টকরণ বিল, ২০২৬ পাসের মধ্য দিয়ে এই বাজেট অনুমোদন পায়। এক জুলাই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর