হাম উপসর্গে একদিনের ব্যবধানে মৃত্যু বাড়লো সাড়ে তিন গুণ

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৬ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯২৫ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৮টি শিশু। 

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (৪ জুলাই) হাম সন্দেহে দুই শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৪৪টি শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১২ হাজার ৬৩২টি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ হাজার ১১২টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯৩ ও এর উপসর্গ নিয়ে ৬৪৫টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৭৩৮।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৩৮৪ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (১৮৯ জন) ও বরিশাল (১২৮ জন)।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণে‘র তালিকায় দেখা গেছে- ঢাকায় ৩৮৪, রাজশাহীতে ৩৫, বরিশালে ১২৮, চট্টগ্রামে ১৮৯, ময়মনসিংহে ৫১, সিলেটে ৭৯, খুলনায় ৪৯ ও রংপুরে ১০টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত চার ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭৩২ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৭০৪টি শিশু। 
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে সন্দেহজনক হামে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৬৫ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২টি শিশু। 
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন।
বিশ্বকাপের ষোলোর মহালড়াইয়ে রাত ২টায় নরওয়ের মুখোমুখি হওয়ার আগে নিজেদের একাদশ নিয়ে রীতিমতো লুকোচুরি খেলছেন ব্রাজিলের ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। চোটের কারণে ছিটকে যাওয়া মাঝমাঠের...
বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে রাত ২টায় নিউ জার্সির মাঠে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও লড়াকু নরওয়ে। আর এই মহালড়াইয়ের আগে দুই দলের ডাগআউটের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা...
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর