সাবেক ইউপি সদস্যর ঘরে কোটি টাকার হেরোইন, সপরিবারে আটক

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী ও দুই সন্তানসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফুলকুঁড়ি সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। বিকেলে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস অভিযানের বিষয়টি সাংবাদিকদের জানান। 

আটক ব্যক্তিরা হলেন—চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য আব্দুর রহমান, তার স্ত্রী মোসা. মাসিরুন বেগম এবং তাদের দুই সন্তান মাসুদ রানা ও শুকুদ্দি।

জেলা পুলিশ সূত্র জানায়, জেলাজুড়ে চলমান মাদক নির্মূলের বিশেষ অভিযানের অংশ হিসেবে দুপুরে গোপন খবরে সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। তল্লাশিকালে তার ঘরের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় দুই কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে মাদক মজুত ও বিক্রির অপরাধে আব্দুর রহমানসহ তার স্ত্রী ও দুই সন্তানকে হাতেনাতে আটক করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, উদ্ধার এই বিপুল পরিমাণ হেরোইনের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আব্দুর রহমান স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

পুলিশ সুপার আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

একাত্তর/এসি
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর