হাম সন্দেহে আরও দুই মৃত্যু, মোট ৭৩১

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭৩২ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৭০৪টি শিশু। 

শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৬ হাজার ৯৬৬টি শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১২ হাজার ৫২৬টি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪ হাজার ২১৮টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯৩ ও এর উপসর্গ নিয়ে ৬৩৮টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৭৩১।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (২৮৪ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (১৭৯ জন) ও বরিশাল (১০১ জন)।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণে‘র তালিকায় দেখা গেছে- ঢাকায় ২৮৪, রাজশাহীতে ৩২, বরিশালে ১০২, চট্টগ্রামে ১৭৯, ময়মনসিংহে ৩৭, সিলেটে ৩৬, খুলনায় ৪৮ ও রংপুরে ১৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত চার ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে সন্দেহজনক হামে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৬৫ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২টি শিশু। 
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১১৮ জন।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইয়ে রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে তিন স্বাগতিকের একটি কানাডা ও আফ্রিকার পাওয়ার হাউস মরক্কো। দুই ভিন্ন মহাদেশের দুই চমক...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে রাত ৩টায় ফিলাডেলফিয়ার মাঠে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও প্যারাগুয়ে। তবে, মাঠের সেই ফুটবলীয় লড়াই শুরুর আগেই মাঠের বাইরে এক চরম বর্ণবাদী ও বিতর্কিত মন্তব্যে...
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর