হামের উপসর্গে আরও এক মৃত্যু, আক্রান্ত ১১১৮

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১১৮ জন।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় হাম সন্দেহে একজনের মৃত্যু হয়েছে, এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬২৬ জনের মৃত্যু হয়েছ। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের। 

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ দুই হাজার ২৮ জন।

একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২ হাজার ১৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ হাজার ৫০৯ জন।

একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৮৮২ জন। 

আরবিএস
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন।
হামের উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে ৯৮০ জনের শরীরে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭২ জন।
গেলো ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে।
আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্কে যে ধারণা রয়েছে, সেই ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সরকারিভাবে জর্ডানের টাস্কার অ্যাপারেল-এ ১৩১ জন দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।  
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর