২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন মৃত্যু, নতুন রোগী ভর্তি ৪৬৩

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৩ জন রোগী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৬৩ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৮৯ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৬২ জন, বরিশাল বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে তিন জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগে দুইজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।

চলতি বছরের এক জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৯৩১ জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ৫১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগেই ভর্তি আছেন ৪৩৮ জন রোগী।

একাত্তর/এসি
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রন্ত হয়েছে এক হাজার পাঁচজন। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) হাম আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন দুই জন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৫১২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত...
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী পাঁচ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
ইউক্রেনজুড়ে রাতভর ৭০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ২৮০টিরও বেশি ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহরের কাছে চালানো এই হামলায় তিন শিশুসহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর