হাম ও উপসর্গে আরও তিন মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩১

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) হাম আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩১। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৩৫ জন মারা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামে ঢাকায় একজন এবং উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৭৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৭৩৯ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ৫৪০ জনে।

আরবিএস
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৫১২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯০৪ জন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে গত সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে। 
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর সামরিক পদক্ষেপের নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে কঠিন...
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার বিকেলের ওই ৭.১ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের পর থেকে পুরো অঞ্চলজুড়ে...
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ভারত সফর করবেন এমন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নয়াদিল্লি তারেক রহমানকে স্বাগত জানাতে সাগ্রহে অপেক্ষা করছে।
করোনা মহামারি চলার সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের শীর্ষ নীতি নির্ধারক ড. অ্যান্টনি ফাউচি মার্কিন সিনেটের এক শুনানিতে কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর