সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে: প্রতিমন্ত্রী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আবারও বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা অক্টোবরের শুরুর দিকে ডেঙ্গু সংক্রমণ আরও বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলা এবং জনসচেতনতা তৈরিতে সরকার শিগগিরই তিন মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত মানসিক স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেডিকেটেড বেড ও পর্যাপ্ত টেস্ট কিট প্রস্তুত রাখা হয়েছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও সার্বিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্তের সংখ্যা কমানোর পাশাপাশি মৃত্যুহার শূন্যে নামিয়ে আনতে সরকার লক্ষ্যভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে চিকিৎসা ব্যবস্থা জোরদারে ইতিমধ্যে ৩০০ জন চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  

মানসিক স্বাস্থ্যসেবা প্রসঙ্গে ড. এম এ মুহিত বলেন, পাবনা মানসিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে আরও আধুনিকায়ন করতে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; তাই বেসরকারি সংস্থাগুলোকেও (এনজিও) এগিয়ে আসার আহবান জানান তিনি। 

একাত্তর/এসি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।
দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। ভাইরাসের মোট চারটি ধরনের (সেরোটাইপ) মধ্যে এবার মূলত ডেন-৩ এবং ডেন-২ এর মিশ্র উপস্থিতি বা সহ-অবস্থান দেখা গেছে সংক্রমিতদের শরীরে। সরকারি রোগতত্ত্ব, রোগ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৫৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুসন্ধান চালায়, তবে তাতে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তাকে রাজনৈতিকভাবে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর