ডেঙ্গুতে একদিনে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের জানায়, চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, খুলনা বিভাগে ২৪২ জন, বরিশাল বিভাগে ১৪২ জন, রাজশাহী বিভাগে ১১৬ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে আটজন রয়েছেন।

চলতি বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৫ হাজার ৪৭৫ জন।  

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৪১৮ জন। 

চলতি বছরে এ পর্যন্ত মোট ৪২ হাজার ১২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
 
এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

আরবিএস
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। ভাইরাসের মোট চারটি ধরনের (সেরোটাইপ) মধ্যে এবার মূলত ডেন-৩ এবং ডেন-২ এর মিশ্র উপস্থিতি বা সহ-অবস্থান দেখা গেছে সংক্রমিতদের শরীরে। সরকারি রোগতত্ত্ব, রোগ...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগে একজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের শাসন ব্যবস্থার ওপরই হামলার শামিল। অপরাধীদের ফিরিয়ে আনতে সব রকমেরই চেষ্টা করবে সরকার, এমনই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর