ডায়ালাইসিস: ঢাকা ও চট্টগ্রামের দুই হাসপাতালের দায়িত্ব নিচ্ছে সরকার

ভারতীয় নির্ভরতার অবসান

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা প্রদানকারী ভারতীয় প্রতিষ্ঠান ‘সেনডর মেডিকেইডস’-এর সঙ্গে দশ বছর মেয়াদি চুক্তির সময়সীমা আগামী নভেম্বরেই শেষ হতে যাচ্ছে। চুক্তিটি আর নবায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ফলে নির্ধারিত মেয়াদ শেষে এই দুই শীর্ষ সরকারি হাসপাতালে ডায়ালাইসিস চিকিৎসার পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসছে সরকারের সরাসরি অধীনে। এর মাধ্যমে দীর্ঘ এক দশক পর ডায়ালাইসিস ব্যবস্থাপনায় ভারতীয় সংস্থার ওপর থেকে নির্ভরতা কেটে যাচ্ছে।

ছবি: একাত্তর
২০১৫ সালে তৎকালীন সরকার ‘সেনডর মেডিকেইডস’-এর সঙ্গে এই চুক্তিটি সম্পাদন করেছিল। চুক্তির পর থেকেই দেশের বৃহৎ এই দুই হাসপাতালে প্রতিষ্ঠানটি ডায়ালাইসিস কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে অতিরিক্ত ফি আদায়সহ নানা ধরনের প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ বারবার তাদের বিরুদ্ধে ওঠে, যা নিয়ে চরম অসন্তোষ সৃষ্টি হয় রোগী ও স্বজনদের মধ্যে।

এসব ভোগান্তি অবসানের লক্ষ্যেই আর চুক্তি না বাড়িয়ে সরকারি ব্যবস্থাপনায় নিখরচায় বা সাশ্রয়ী মূলে নিরবচ্ছিন্ন ডায়ালাইসিস সেবা নিশ্চিত করার এই সাহসী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

হঠাৎ ব্যবস্থাপনা পরিবর্তনের ফলে যেন রোগী চিকিৎসা ব্যাহত না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে স্বাস্থ্য বিভাগ। ঢাকার কিডনি ইনস্টিটিউটের ৫৯টি এবং চট্টগ্রাম মেডিকেলের ৩১টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে প্রতিদিন সেবা প্রদান অব্যাহত রাখতে জনবল নিয়োগের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।

ছবি: একাত্তর
ইতিমধ্যে প্রশিক্ষণ নিশ্চিত করতে অন্তত আড়াই হাজার নার্স ও স্বাস্থ্য সহকারীকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে ঢাকার বিখ্যাত 'কিডনি ফাউন্ডেশন'। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. রুহুল ইসলাম জানিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই হাসপাতাল দুটির পূর্ণ দায়িত্ব গ্রহণ করা হচ্ছে।

সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবার। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেসব অনিয়ম ও হয়রানির অভিযোগ এতদিন ধরে চলে আসছিল, সরকারি দায়িত্ব গ্রহণের পর যেন সেই একই ভোগান্তি নতুন মোড়কে ফিরে না আসে—এমনটাই এখন সাধারণ মানুষের প্রধান দাবি।

একাত্তর/এআরএস
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৪৮৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৮২ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৩৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর