ইরানে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে: জাতিসংঘের তদন্ত কমিটি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন। তদন্তে এমন কিছু তথ্য পাওয়া গেছে, যা এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনার ‘যুক্তিসংগত ভিত্তি’ তৈরি করে বলে জানিয়েছে মিশনটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ফেব্রুয়ারিতে ইরানের মিনাব শহরের একটি স্কুল ও লামের্দের একটি স্পোর্টস সেন্টারে হামলার ঘটনা তদন্ত করেছে জাতিসংঘের এই মিশন।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, দক্ষিণ ইরানের মিনাব শহরের শাহজারে তাইয়্যেবা প্রাথমিক বিদ্যালয়ে হামলার জন্য মার্কিন বাহিনী দায়ী—এমন যুক্তিসংগত কারণ রয়েছে। ওই হামলায় ১৫০ জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ১২০ জনই ছিল শিশু শিক্ষার্থী।

তদন্ত মিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলা ছিল একটি নির্বিচার হামলা। এতে বেসামরিক মানুষ নিহত এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক আইনের আওতায় এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মার্কিন হামলার ঘটনাগুলো যাচাই করতে সাক্ষ্য, ভিডিও, ছবি ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করা হয়েছে। 

যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানে তাদের সামরিক অভিযান আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করে তেহরান বরাবরই বলে আসছে, ইরানে চলমান মার্কিন আগ্রাসনে মিনাবসহ অন্যান্য হামলায় একাধিকবার যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।  

আরবিএস
মধ্যপ্রাচ্যে ছয় মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত এবার চরম সংকটময় মোড় নিয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে রক্ষণাত্মক অবস্থানে থাকা সৌদি আরব এখন...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাত মাস ধরে চলা যুদ্ধ নতুন এক রক্তক্ষয়ী মোড়ে এসে দাঁড়িয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে রকেট ও ড্রোন হামলা এবং জবাবে সৌদি বিমান বাহিনীর ইয়েমেনে নির্বিচারে...
ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র প্রথমবারের মতো প্রকাশ্যে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি...
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
পাঁচদিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও  ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর