ডেঙ্গুতে আরও আট মৃত্যু, হাসপাতালে ১৮৬০

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী।   

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।   

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় দুইজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।   

একই সময়ে নতুন আক্রান্ত এক হাজার ৮৬০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৭৬ জন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২১২ জন, বরিশাল বিভাগে ২০০ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭১ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।   

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। এ নিয়ে চলতি বছরের এক জানুয়ারি থেকে সাত অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯২ হাজার ২১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। আর এই সময়ে ডেঙ্গুতে মোট মারা গেছেন ২৮৯ জন।   

অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাই মাস থেকে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে শুরু করে। সেপ্টেম্বরে একক মাস হিসেবে রেকর্ড ৪৩ হাজার ৭৭৪ জন আক্রান্ত এবং ১৪৮ জন মারা যান। 

অন্যদিকে, চলতি অক্টোবর মাসের প্রথম সাত দিনেই দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের।   বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট পাঁচ ৭৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। 

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে...
ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক গাইডলাইন বা প্রটোকল মেনে চিকিৎসা দেওয়া সত্ত্বেও এডিস মশার ভ্যারিয়েন্ট বা ধরনের পরিবর্তনের কারণে ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯৬ জন নতুন রোগী।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৯১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
অপ্রতিসম বা ‘মিরর ইমেজ’ (আয়নায় প্রতিফলিত প্রতিচ্ছবির মতো) অণুর দীর্ঘদিনের এক জটিল রহস্য সমাধানে ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি রসায়নবিদ অঁরি কাগান ও জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই। 
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর