দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১৩০০

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও পাচঁ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৭১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৭২টি শিশু। 

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা দুই লাখ ১৯ হাজার ২৪৭ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা ২৫ হাজার ২৮।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই লাখ দশ হাজার ৪০১ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গেই পাঁচটি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০৫ ও এর উপসর্গ নিয়ে শিশুসহ এক হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু এক হাজার ৩০৪।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৫৪৪ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২৮১ জন) ও সিলেট (২৪১ জন)।

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ছাড়াও গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- রাজশাহীতে ৩৯, ময়মনসিংহে ৮২, বরিশালে ১৪০, খুলনায় ৭৮ ও রংপুরে ১৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২৩ সেপ্টেম্বর একদিনে ১১ মৃত্যুর খবর আসে।

একাত্তর/কেআই
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা থামছে না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও এক হাজার ২৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এক হাজার ৯৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৮৪ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯০০ জন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং অ্যাডাপটেশন ফান্ড থেকে সরাসরি অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী...
নোয়াখালীর চাটখিল উপজেলায় শ্রমিক দল নেতা মোহাম্মদ রাসেল (৩২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে আইনপ্রয়োগকারী সংস্থা। পরকীয়া ও পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের...
ব্রাহ্মণবাড়িয়ার কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় আখাউড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়, যা স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর...
বাগেরহাটের মোল্লাহাটে একটি মাদ্রাসাসংলগ্ন মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে এবং ভুক্তভোগী শিশুদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর