২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চার মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০০

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯০০ জন।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।  

এ নিয়ে চলতি বছরের এক জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে। এর মধ্যে মারা গেছেন মোট ৪৭৮ জন। 

পাশাপাশি, এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৪৯ হাজার ১২৩ জন রোগী।   

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গুর বিস্তার অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৮০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং চারজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৮১৫ জন এবং মৃতের সংখ্যা ২৩৫ জন।   

চট্টগ্রাম বিভামে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪২ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ২২ হাজার ৭৫২ জন এবং মৃত্যু হয়েছে ৪৭ জনের। খুলনা বিভাগে নতুন ভর্তি ২২৬ জন, মোট আক্রান্ত ২৩ হাজার ৭৪ জন এবং মৃত্যু ৮৫ জনের।  বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৪৯ জন, মোট আক্রান্ত ১৯ হাজার ২১৬ জন এবং মৃত্যু ৩২ জনের।   রাজশাহী বিভাগে নতুন ভর্তি ১৯৮ জন, মোট আক্রান্ত ১২ হাজার ২৪৭ জন এবং মৃত্যু ২৯ জনের। রংপুর বিভাগে নতুন ভর্তি ১০৯ জন, মোট আক্রান্ত পাঁচ হাজার ৪৮৮ জন এবং মৃত্যু আটজনের।  ময়মনসিংহ বিভাগে নতুন ভর্তি ৮৫ জন, মোট আক্রান্ত আট হাজার ৬২ জন এবং মৃত্যু ৩৮ জনের।  সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন মাত্র ১১ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত এক হাজার ১৪ জন এবং মারা গেছেন চারজন।   

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা ছয় হাজার ৬৭ জন। এর মধ্যে শুধু ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৪৩৮ জন রোগী।   

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত মশারি ব্যবহার ও আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৫১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
দেশে ডেঙ্গুর সংক্রমণ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৫৭ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
সাবমেরিন গতিতে মাঠ কাঁপাতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল! সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের এই হাই-ভোল্টেজ ম্যাচে দলের সবচেয়ে বড় আকর্ষণ ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী ও...
১৯৮৪ সালের ৩১ অক্টোবরের এক কুয়াশাচ্ছন্ন সকাল। দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে তরুণী স্ত্রী ও দুই সন্তানের জননী সোনিয়া গান্ধী গোসলখানার দিকে যাচ্ছিলেন। হঠাৎই বাগানের দিক থেকে ভেসে এল গুলির শব্দ।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে ধর্ষণ ও হত্যার দায়ে মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ৩ লাখ টাকা জরিমানা...
যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট আইবিএম কনসাল্টিং বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা কনসাল্টিং ফার্মের অধিকাংশ পদের জন্য মার্কিন ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর