দেশে একদিনে ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, আক্রান্ত ১২৫৫

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা থামছে না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও এক হাজার ২৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। 

চলতি বছরের এক জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর সার্বিক পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, এই সময়ে সারাদেশে ডেঙ্গু নিয়ে মোট ১৫৮ হাজার ৮৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৫২ হাজার ৪৩৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন আছেন মোট পাঁচ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী।   

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দুইজনের মৃত্যু হয়েছে। এক জানুয়ারি থেকে আজ পর্যন্ত এই বিভাগে মোট ৬৫ হাজার ১৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৮২ জন। বর্তমানে এই বিভাগে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৬০৬ জন।   

চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৬৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগে এ পর্যন্ত ২৩ হাজার ২৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৪৭ জন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন ৪৫৮ জন।   

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এক জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৪৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৩০ জন।   

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৯। এ পর্যন্ত মোট ১২ হাজার ৫৫০ জন ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩০ জনের। বর্তমানে ভর্তি আছেন ৬৪৩ জন।   

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মোট ১৯ হাজার ৫৪৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৩২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৪৩ জন।   

ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। এ পর্যন্ত মোট আট হাজার ২১৪ জন ভর্তি হয়েছেন এবং ৩৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৭৮ জন।   

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ৭৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এক জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট পাঁচ হাজার ৬২৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং আটজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি আছেন ২০৮ জন।   

এছাড়া সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন মাত্র ছয়জন। এ পর্যন্ত মোট এক হাজার ৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে বিভাগটিতে চার জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৯ জন।   

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এক হাজার ৯৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৮৪ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯০০ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৫১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গোপালগঞ্জে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে এক বিএনপি নেতা নিহত ও অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তিসহ বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলোর মধ্যে গোপালগঞ্জ-১ আসনের এমপি...
বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয়ের মাইলফলক এখন ভারতীয় চলচ্চিত্রের সাফল্যের অন্যতম প্রধান মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। ভারতের বিভিন্ন ভাষা ও ইন্ডাস্ট্রির সিনেমাগুলো এখন রেকর্ড কম সময়ে এই...
জনগণের বিপক্ষে গিয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা যায় না। ৫ আগস্ট বা ৩৬ জুলাইয়ের মাধ্যমে দেশের জনগণ তা বুঝিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর