দেশে পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম

দেশে প্রথমবার শনাক্ত হলো রিওভাইরাস। পাঁচ জনের শরীরে এ ভাইরাস পেয়েছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। 

আইইডিসিআর জানিয়েছে, আক্রান্ত সবাই ঢাকার বাসিন্দা। তারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন করে তাদের শরীরে কোনো জটিলতায় নেই। ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানানো হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি নিপাহ ভাইরাসের মতো উপসর্গ দেখানো ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচ জনের শরীরে ব্যাট রিওভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি জাননা, এই ভাইরাসের প্রকৃতি অনেকটা করোনা ভাইরাসের মতো। তবে আতঙ্কিত হওয়ার মতো কিছু। এই ভাইরাস সাধারণত কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায়। এর উপসর্গগুলোর মধ্যে রয়েছে- শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়া। গুরুতর ক্ষেত্রে এটি নিউমোনিয়া বা এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ) সৃষ্টি করতে পারে। শিশু এবং বয়স্করা এই ভাইরাসে বেশি ঝুঁকিপূর্ণ।

বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। প্রতিবছর শীতকালে এ ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ে।

একাত্তর/এসি
এক সময়ের শহুরে রোগ হিসেবে পরিচিত ডেঙ্গু এখন পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলে। বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্রায় ৮০ শতাংশই গ্রাম ও মফস্বল এলাকার।
জুন জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫ জন। জুনের শেষ সপ্তাহ থেকে গড়ে প্রতিদিনই তিন জনের মৃত্যু হচ্ছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) গবেষণা বলছে, ডেঙ্গুর চারটি...
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।...
মাসজুড়ে অব্যাহত সামরিক সংঘাত ও একে অপরকে ধূলিসাৎ করে দেয়ার হুমকির পর অবশেষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পরোক্ষ 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতানির্ভর আলোচনা। গত জুলাইয়ে...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর