ব্রিটেনের পার্লামেন্টে সক্রিয় চীনা গুপ্তচর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৭:২৪ পিএম

ব্রিটেনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশটির পার্লামেন্টে চীনা গুপ্তচর সক্রিয় বলে আইনপ্রণেতাদের সতর্ক করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই- ফাইভ। 

চীনের ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত চীনা বংশোদ্ভূত ওই ব্যক্তির নাম ক্রিস্টিন লি। অভিযোগ অস্বীকার করে, অপপ্রচারের পাল্টা অভিযোগ এনেছে চীনা দূতাবাস। 

চীনা বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছে ব্রিটেনের গোয়েন্দারা। তার নাম ক্রিস্টিয়ান লি। 

তিনি চীনা কমিউনিস্ট পার্টির, ইউনাইটেড ওয়ার্ক ফ্রন্টের হয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ। 

বিষয়টি গুরুত্ব দিয়ে ব্রিটিশ আইণপ্রণেতাদের সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাউস অব কমন্সের স্পিকারের দপ্তর।

অভিযোগ অস্বীকার করেছে লন্ডনে চীনা দূতাবাস। বিদেশি পার্লামেন্টে প্রভাব বিস্তারের কোনো প্রয়োজন বেইজিংয়ের নেই বলে জানানো হয়। 

বলা হয়, ব্রিটেনে বসবাসরত চীনা সম্প্রদায়ের বিরুদ্ধে অপপ্রচার, তাদের ভয় দেখানোর তীব্র বিরোধিতা করছে চীন।

লন্ডনে আইনপেশায় নিয়োজিত লি। গণমাধ্যমের খবরে বলা হয়, লেবার পার্টির সাবেক ছায়ামন্ত্রী ব্যারি গার্ডিয়ানকে ২ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন তিনি। 

তার দলকেও দিয়েছেন কয়েক হাজর পাউন্ড। বিভিন্ন সময় উচ্চাভিলাষী সাংসদদের দিয়েছেন নানা ধরনের সুবিধা।

রাশিয়া থেকে আর্থিক সহায়তা নেয়ার অভিযোগ রয়েছে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে। ওই দল থেকে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে ২০১৯ সালে লি'কে ব্রিটেন-চীন সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় পুরস্কার প্রদান করেন। 

২০১৫ সালে এক অনুষ্ঠানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ক্যামেরাবন্দি হন লি। লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিনের সঙ্গেও দেখা যায় তাকে।

বৃহস্পতিবার কমন্সে দেয়া বক্তব্যে ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান কনজারভেটিভ পার্টির সাবেকনেতা লিয়ান ডানকান স্মিথ। 

পার্লামেন্টে গুপ্তচরবৃত্তির ঘটনায় উদ্বেগ জানিয়ে খতিয়ে দেখার তাগিদ দেন সাবেক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী টোবিয়াস এলউড।


একাত্তর/ এনএ
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর