লাইবেরিয়ায় পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৮:২১ পিএম

লাইবেরিয়ায় ধর্মীয় সমাবেশে সন্ত্রাসী হামলার পর পদদলিত হয়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জন শিশু রয়েছে। 

লাইবেরিয়া পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বুধবার (১৯ জানুয়ারি) রাতে একদল সন্ত্রাসী ছুরি নিয়ে খোলা জায়গায় জড়ো হওয়া উপাসকদের ওপর হামলা চালায়। এতে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করতে গিয়ে বেশ কয়েকজন পদদলিত হন। 

আরও পড়ুন: লাহোরে শক্তিশালী বিস্ফোরণে তিনজনের মৃত্যু, আহত ২০ 

তিনি আরও জানান, ছুরিসহ একজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের মরদেহ নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনার জন্য আয়োজিত এই সমাবেশ, যা সাধারণত 'ক্রুসেড' নামে পরিচিত, একজন প্রভাবশালী যাজক আয়োজন করেছিলেন। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট জর্জ উইয়াহ'র। 


একাত্তর/এসজে

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
ভারতের তামিলনাড়ুতে রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ।
ভারতের তামিলনাড়ুতে রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো শতাধিক।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ১৮ বছর পর ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এ উপলক্ষ্যে বাঁধভাঙা উল্লাসে মেতেছিলেন আরসিবি সমর্থকরা। কিন্তু চরম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর