নাইজেরিয়ায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিখোঁজ ১০ ক্রু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫১ পিএম

আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ নাইজেরিয়ায় একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের কয়েকজন ক্রুকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১০ ক্রু।  

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে ডেলটা রাজ্যের উপকূলে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। 

বিস্ফোরণের পর পরই জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে শেবাহ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। 

শেবাহ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী ইকেমেফুনা ওকাফোর বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনার আগে জাহাজটিতে ১০ জন ক্রু ছিলো। বিস্ফোরণের কারণ জানাতে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে নাইজেরিয়ার বন্দর কর্তৃপক্ষ বলছে, ওই তেলবাহী জাহাজে ২০ লাখ ব্যারেল তেল ধরে। যদিও বিস্ফোরণের সময় তাতে কি পরিমাণ তেল ছিলো তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনার পর ক্রুদের ভাগ্য ও পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে। 

নাইজেরিয়ান বন্দর কর্তৃপক্ষের মেরিটাইম ইউনিয়নের চেয়ারম্যান টিবি টি জানান, ঘটনার পর জাহাজে আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। ক্রুদের মৃত্যু হয়েছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। 


একাত্তর/আরবিএস 

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর