করোনা: বিশ্বে একদিনে কমেছে মৃত্যু-শনাক্ত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪০ এএম

শেষ হয়েও যেন শেষ হচ্ছে না করোনার দাপট। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ হার কমলেও কমেনি মৃত্যু। গেলো ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও ১০ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৪ হাজার ২৯১ জন। এর আগে গতকাল (শুক্রবার) ২০ লাখ ১৩ হাজার ৮৯৬ আক্রান্ত এবং ১১ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছিলো।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সাইটটির পরিসংখ্যান বলছে, বিশ্বে এখন পর্যন্ত ৪২ কোটি ১৯ লাখ ৪৪ হাজার ১০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৯১ হাজার ৯০৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ লাখ ৮৭ হাজার ৪৯৮ জন।

এদিকে এশিয়া অঞ্চলে করোনার দাপট কিছুটা কমলেও, ইউরোপে আক্রান্তের হার কমেনি। গেলো ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩৭ জন এবং মৃত্যু হয়েছে ২৪৬ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২ হাজার ৭০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৮০ জন।

আরও পড়ুন: আহমেদাবাদ সিরিজ বোমা হামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড

একদিনে রাশিয়ায় আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ৭১ জন এবং মৃত্যু ৭৮৪ জন, ব্রাজিলে আক্রান্ত ১ লাখ ২২ হাজার ৭৪৮ জন এবং মৃত্যু ১ হাজার ১১৪ জন, দক্ষিন কোরিয়ায় আক্রান্ত ১ লাখ ৯ হাজার ৮২৮ জন এবং মৃত্যু ৪৫ জন, জাপানে আক্রান্ত ৭৫ হাজার ৬০৩ জন এবং মৃত্যু ২৪৪ জন, তুরস্কে আক্রান্ত ৮৭ হাজার ৪১১ জন এবং মৃত্যু ২৬৪ জন এবং ফ্রান্সে আক্রান্ত ৮২ হাজার ৫৫৩ জন এবং মৃত্যু ৩০৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস  

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর