'রাশিয়ান ওয়ারশিপ, গো ফা* ইওরসেলফ', মৃত্যুর আগে ইউক্রেন সেনা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৭ পিএম

রাশিয়ার আক্রমণের পর পুরো ইউক্রেনজুড়ে বাজছে যুদ্ধের সাইরেন। সবশেষ খবর অনুযায়ী, এখন পর্যন্ত রাশিয়ান হামলায় প্রাণ দিয়েছেন বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন। 

এরই মধ্যে কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনের একটি ছোট দ্বীপে ইউক্রেনীয় সেনাদের বীরত্বের কথা প্রচারিত হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, স্নেক আইল্যান্ডে রাশিয়ান যুদ্ধ জাহাজের হুমকির মুখে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে বোমার আঘাতে মৃত্যুবরণ করেছেন ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য। 

রাশিয়ানদের প্রতি তাদের দেয়া শেষ কথাগুলোর অডিও টুইটার ও টিকটকে ছড়িয়ে পড়েছে। 

আরও পড়ুন: খাগড়াছড়িতে বৃদ্ধকে গুলি করে হত্যা

অডিওতে শোনা যায়, রাশিয়ান জাহাজ থেকে ইউক্রেনীয় গার্ডদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে, নাহলে তাদের ওপর গুলিবর্ষণ করা হবে। 

জবাবে ইউক্রেনীয়রা বলেন, 'রাশিয়ান ওয়ারশিপ, গো ফাক ইওরসেলফ'। 

গার্ডদের এ সাহসিকতার খবর পৌঁছে গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছেও। তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

এক ঘোষণায় তিনি বলেন, 'স্নেক আইল্যান্ডে আমাদের বীরেরা সাহসের সাথে প্রাণ দিয়েছেন। তারা শত্রুর কাছে মাথা নত করেননি। তাদের সবাইকে মরণোত্তর 'হিরো অফ ইউক্রেন' সম্মানে ভূষিত করা হবে'। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর