গোটা ইউক্রেন জুড়েই চলছে গণযুদ্ধের প্রস্তুতি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৮ পিএম

পুতিন বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছেন ইউক্রেনিয়রা। রুশ সেনাদের হাত থেকে দেশকে বাঁচাতে গেরিলা বাহিনীতে নাম লিখিয়েছেন সর্বস্তরের মানুষ।

হাতে বানানো অস্ত্র নিয়েই প্রতিরোধ গড়তে চান তারা। ১৮ থেকে ৬০ বছরের নারী-পুরুষ সবাই নিজেদের কাজ ও পরিবার ছেড়ে বেরিয়ে পড়ছেন মাতৃভূমি রক্ষায়।

কে চিকিৎসক, কে ট্যাক্সিচালক আর কে শিক্ষক- সব ব্যবধান ঘুচিয়ে দিয়েছে এই যুদ্ধ যুদ্ধ রব; ঘরের বধূও চুপ করে বসে নেই। দেশ মাতৃকাকে রক্ষায় ইউক্রেনের সবাই ব্যবধান ভুলে নাম লিখিয়েছে গেরিলা বাহিনীতে। ইউক্রেন সেনাবাহিনীর অভিজ্ঞ যোদ্ধাদের কাছে নিচ্ছে দীক্ষা।

খাতা কলমে বৃহস্পতিবার থেকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে। তবে আসল যুদ্ধটা বেঁধে গেছে বহু আগেই, ইউক্রেনকে জব্দ করতে আগে থেকেই চারপাশে সেনা জড়ো করে মস্কো।

পরিস্থিতি পূর্বাভাস আগেই ইউক্রেন সরকারকে দিয়ে রেখেছিলো গোয়েন্দারা। সেই সতর্কবার্তা মেনে পুতিন-সেনার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিও শুরু করেছিলো ইউক্রেনবাসী।

গেরিলাযুদ্ধের কৌশল হাতেনাতে শিখতে ইউক্রেনের প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক যোগ দিয়েছে দেশের সেনাবাহিনীতে।

দেশের নানা প্রান্তেই চলেছে প্রশিক্ষণ। আসল অস্ত্র ছিলো না তাদের হাতে, তাতে কি, দৃঢ় প্রত্যয় মজবুত করেছে সাহসের ভীত।

নিরুপায় এমন পরিস্থিতিতে দেশের মানুষকে সেনাবাহিনী জানিয়েছে আহ্বান, রুশ আগ্রাসনের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধের কিছু কৌশল তারা বাতলে দিয়েছে।

পুতিনবাহিনীর যাবতীয় পদক্ষেপ সম্পর্কে সতর্ক থাকতে হবে, মলোটভ ককটেল বা হাতে তৈরি বোমা দিয়েই করতে হবে সর্বাত্মক প্রতিরোধ।

আহ্বানে সাড়াও মিলেছে, রাজধানী কিয়েভ থেকে গোটা ইউক্রেনে আম জনতার হাতে হাতে ঘুরছে এই নিজস্ব প্রযুক্তির বোমা। বড় শক্তির বিরুদ্ধে ইউক্রেনীয়দের লড়াইয়ের মহা রসদ।

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’, বলছে ইউক্রেন

যুদ্ধটা যদিও কেবল নেতাদের, দেশটা তো দিন শেষে সবার; প্রিয় মাতৃভূমিতে হানাদার পা পড়লে; সরাসরি লড়াইয়ে নানা ছাড়া উপায় নেই।

তাই দেয়ালে ঠেকে যাওয়া পিঠ, আর হাতে বানানো অস্ত্রেই চলছে ইউক্রেনীয়দের স্বদেশ বাঁচানোর লড়াই। বড় কামানের গোলা, শক্তিশালী মিসাইলের চেয়েও শক্ত যে লড়াই।

একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর