কিয়েভ অভিমুখে রাশিয়ার বিশাল বহর, বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৫:০০ পিএম

রাশিয়ার চলমান আগ্রাসনে আরো একটি রক্তাক্ত রাতের সাক্ষী হলো ইউক্রেন। সেই সঙ্গে যুদ্ধের ষষ্ঠ দিনের সকালে প্রায় ৪০ মাইল দীর্ঘ এক সাঁজোয়া বহর নিয়ে কিয়েভের দিকে এগিয়ে যেতে শুরু করেছে রাশিয়া। সেই সঙ্গে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছে লাখো মানুষ। 

ইউক্রেন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, রুশ কামানের গোলা বর্ষণে তাদের কমপক্ষে ৭০ জন সেনা নিহত হয়েছে। জরুরি উদ্ধারকারী দল ধ্বংস স্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে। এখনো ঘটনাস্থলের বিস্তারিত কিছু জানানো হয়নি।   

image


খারসন অঞ্চলের চারিদিক ঘিরে ফেলেছে রাশিয়ার সেনারা। বিবিসি জানিয়েছে, সেখানে চারদিক থেকেই রুশ সেনা ও সামরিক সরঞ্জাম প্রবেশ করছে। অন্যান্য গণমাধ্যম দাবি করছে, এরিমধ্যে খারসনের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে রাশিয়া। তবে ইউক্রেন তরফে কিছু বলা হয়নি। 

এদিকে, প্রায় ৪০ মাইল লম্বা একটি রাশিয়ার সাঁজোয়া বহরের ছবি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। বহরটি ধীরে ধীরে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে বলে দেশটি জানিয়েছে। ওই বহরে বিপুল পরিমাণ যুদ্ধের ট্যাংক ও সাঁজোয়া গাড়ি আছে। আছে প্রচুর সেনাও।

এই খবর ছড়িয়ে পরার আগেই কিয়েভের আশপাশের অঞ্চলে বোমা মারতে শুরু করেছে রাশিয়া। কিয়েভে হামলার সাইরেন বাজানো হয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়তে বলা হয়েছে। যারা পাতাল রেল স্টেশন থেকে বেরিয়েছিলেন তারাও ফিরতে শুরু করেছে। 

image


অন্যদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল খারকিভের পরিস্থিতিও ভালো নয়। সোমবার সেখানে লাগাতার মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। শহরের মেয়র দাবি করেছেন, হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। 

নাগরিকদের বেসমেন্টে আশ্রয় নিতে বলা হয়েছে বলে তিনি জানান। খারকিভে খাদ্য এবং খাবার পানির সরবরাহ ক্রমশ কমে আসছে বলেও মেয়র জানিয়েছেন। তাই এই মুহূর্তে জরুরি ত্রাণ ও খাদ্য সহায়তার আহবান জানিয়েছেন খারকিভের মেয়র। 

image


দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর বারদিয়ানস্ক রাশিয়া পুরোটাই দখল করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। সেখানেও রাশিয়ার বিশাল সমরসজ্জার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সেখান থেকে ৮৫ কিলোমিটার দূরে মারিউপলে প্রবল যুদ্ধ চলছে। অঞ্চলটিও দখল নিতে চেষ্টা করছে রাশিয়া।

রাশিয়া পাল্টা দাবি করেছে যে, ইউক্রেনও বহু জায়গায় সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের অঞ্চল দোনেস্কে লাগাতার গোলাবর্ষণ করছে বলে অভিযোগ। সাধারণ মানুষের ঘর ভাঙছে এবং বহু মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

image


একাত্তর/এআর

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর