কলকাতা বইমেলায় পালিত হবে ‘বাংলাদেশ দিবস’

আপডেট : ০১ মার্চ ২০২২, ০২:২১ পিএম

শুরু হয়েছে ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের থিম কান্ট্রি বাংলাদেশ। এবারের বই মেলায় মোট ৬০০টি স্টল রয়েছে। লিটল ম্যাগাজিনের স্টল ২০০টি। মেলায় প্রবেশ ও বের হওয়ার জন্য মোট ৯টি তোরণ রয়েছে। যার মধ্যে তিনটি বঙ্গবন্ধুর লেখা বইয়ের আদলে। 

বঙ্গবন্ধুর নামে একটি গেটও রয়েছে। ২টি সত্যজিৎ রায় ও অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে। একটি বিশ্ববাংলা গেটও রয়েছে।

গত সোমবার বিকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উদ্বোধন শেষে মমতা বন্দোপাধ্যায় বলেন, দুই বাংলার সম্পর্কের সীমানা তারকাটা দিয়ে বেঁধে রাখা যায় না, এটি একে অপরের চিরসাথী। 

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় যোগ দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম.খালিদ। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, যথার্থই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁটাতারের বেড়া দিয়ে সংস্কৃতি আলাদা করা যায় না। 

আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর সভাপতি সেলিনা হোসেন, সাহিত্যিক ইমদাদুল হক মিলন, সঙ্গীতশিল্পী অদিতি মহসিন, কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসান। 

এবারের মেলায় থাকছে ভিন্ন স্বাদ। থিম কান্ট্রি ‘বাংলাদেশ’ এর পাশাপাশি বিদেশি প্রকাশকদের স্টলে হাজির আছে ‘পুতিন’-এর রাশিয়া। এবারে মোট ২০টি দেশ অংশগ্রহণ করেছে এই মেলায়।

এছাড়াও, ৩ ও ৪ মার্চ কলকাতা বইমেলায় পালিত হবে ‘বাংলাদেশ দিবস’। এই আয়োজন চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত।



একাত্তর/ এনএ

জনসংখ্যার দিক থেকে জাপানের টোকিওকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
রাশিয়ার রাজধানী মস্কোতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বোর্নিও দ্বীপের নুসানতারায় স্থানান্তর করা হচ্ছে। তবে নতুন রাজধানী প্রতিষ্ঠার আগে জাকার্তাকে বিশেষ মর্যাদা দিয়েছে দেশটির পার্লামেন্ট।
লাইসেন্স প্লেটের সংখ্যার উপর ভিত্তি করে জোড় বা বিজোড়, দিনে যে কোনো এক প্রকার রেজিস্ট্রেশন নম্বরের গাড়ি রাস্তায় নামার অনুমতি দেবে ভারতের রাজধানী নয়াদিল্লি।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর