মারিউপোলে আবারও যুদ্ধবিরতি ঘোষণা

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০২:৩৬ পিএম

ইউক্রেনের মারিউপোল শহরে নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। 

রোববার (৬ মার্চ) সিটি কাউন্সিলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ যুদ্ধবিরতি বহাল থাকবে। 

তারা আরও জানায়, দুপুর ১২টা থেকে শহরের বেসামরিক বাসিন্দারা একটি নির্ধারিত রুট ব্যবহার করে শহর ছেড়ে বের হতে পারবেন। 

আরও পড়ুন: রাষ্ট্রের মর্যাদা হারাতে পারে ইউক্রেন: পুতিন

শনিবারও মারিউপোল ও ভলনোভাখা থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য একটি ‘নিরাপদ করিডোর’ দিতে রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

তবে পরে শহর দুটোতে হামলা অব্যাহত থাকার অভিযোগ করে ইউক্রেন কর্তৃপক্ষ। আর এ কারণে মারিউপোল শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ স্থগিত রাখা হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে এই শহরটি দখলে রেখেছে রুশ সেনারা। প্রায় সাড়ে চার লাখ জনসংখ্যার এ শহরটি রাশিয়া-ক্রিমিয়া সড়ক যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর