কিয়েভে সর্বাত্মক হামলার আশঙ্কা করছে ইউক্রেন

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১২:২৫ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ইরপিন শহরে রাশিয়ার নিক্ষিপ্ত মর্টারের আঘাতে দুই শিশু ও তাদের মা-সহ চারজনের মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি। 

সোমবার (৭ মার্চ) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ইরপিন থেকে বাসমিরক নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য যে রুট ব্যবহার করা হচ্ছে, সেখানে ভারী বোমা বর্ষণ করছে রাশিয়া। 

কিয়েভে রাশিয়ার সেনাবাহিনীর ঢুকে পড়া এড়াতে একটি সেতু ধ্বংস করে দিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। সেই সেতু ব্যবহার করেই বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছে। 

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ থেকে জানানো হয়েছে, শহরে হামলার জন্য সৈন্য ও সরঞ্জাম সমাবেশ করতে শুরু করেছে মস্কোর বাহিনী। তাদের ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কাছাকাছি শহর ইরপিনের দিকে এগিয়ে যাচ্ছে, যার মাধ্যমে হামলার প্রাথমিক কর্মকাণ্ড শুরু করা হচ্ছে।

আরও পড়ুন: তেরো বছরের সর্বোচ্চে পৌঁছেছে তেলের দাম

সেই সঙ্গে খারকিভ, চেরনিহিভ, সুমতি এবং মাইকোলাইভিভের দখলে আরও গুরুত্ব বাড়িয়েছে রাশিয়া।

ভ্লাদিমির পুতিনও জানিয়েছেন, মস্কোর দাবি না মানা পর্যন্ত রাশিয়ান সেনা কার্যক্রম বন্ধ করা হবে না। 

এদিকে মারিওপোল থেকে ইউক্রেনীয়দের সরিয়ে নিতে দ্বিতীয়বারের মতো চেষ্টাও ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার জন্য একে অপরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন। 


একাত্তর/এসজে
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর