তিন বছর পর আবারো চালু ইরাকের জাতীয় জাদুঘর

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১১:০২ পিএম

করোনা মহামারি ও রাজনৈতিক অস্থিরতায় তিন বছর বন্ধ থাকার পর আবারো দর্শনার্থীদের জন্য আবার খুলে দেওয়া হয়েছে ইরাকের জাতীয় জাদুঘর।

সোমবার (৭ মার্চ) জাদুঘরটিতে ২৫শ’ বছর আগের নব্য-অ্যাসিরীয় সাম্রাজ্যের ধন-সম্পদের পাশাপাশি ৯ম শতাব্দীর ইসলামিক প্রত্মসামগ্রী প্রদর্শন করা হয়। খবর এএফপির।

তুরস্কের পর্যটন দলের ৬৫ বছর বয়সী তিজেন কায়রালচি বলেন, আমরা এখানে আসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি। এ সুযোগ আমার কাছে অপ্রত্যাশিত। এগুলি অমূল্য, খুব মূল্যবান ঐতিহ্য। এগুলো ইরাকের ইতিহাস প্রতিফলিত করে।

প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি আনুষ্ঠানিকভাবে জাদুঘর উদ্বোধনকালে বলেন, মেসোপটেমিয়ার পাঁচ হাজার বছরের পুরনো বা আধুনিক ইরাকের ইতিহাস প্রদর্শনের জন্য ১৯২৩ সালে প্রতিষ্ঠিত জাদুঘরটির ব্যাপক সংস্কার করা হয়েছে।

আরও পড়ুন: আবারো আলোচনায় পুতিনের বান্ধবী এলিনা কাবায়েভা

২০১৯ সালে সরকার বিরোধী বিক্ষোভের কথা উল্লেখ করে ইরাকের পুরাকীর্তি কর্তৃপক্ষের প্রধান লাইথ মাজিদ হুসেন বলেন, বিক্ষোভ ও নিরাপত্তার কারণে তিন বছর আগে ইরাক যাদুঘরটি বন্ধ করে দিয়েছিলো। তারপরে করোনা আসে।

১৯৬৬ সাল থেকে জাদুঘরটি বর্তমান অবস্থানে রয়েছে। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পরে জাদুঘরটি তছনছ করা হয়েছিল। ওই আগ্রাসনে ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পতন ঘটে। কর্তৃপক্ষ সে সময়ে লুট হওয়া প্রায় ১৫ হাজার প্রত্মতত্ত্বের এক তৃতীয়াংশ উদ্ধার করেছে।


একাত্তর/আরএ

আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্রমতে, মঙ্গলবার ভোরে বাগদাদের বিভিন্ন এলাকা থেকে শহরের মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট এবং কমপক্ষে পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরাইল ও...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর