ন্যাটো-রাশিয়া সংঘাত মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ: বাইডেন

আপডেট : ১২ মার্চ ২০২২, ০১:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারও বলেছেন, তার দেশ ইউক্রেনের যুদ্ধে জড়াবে না। তিনি হুশিয়ারী দিয়ে বলেছেন, আমেরিকার যুদ্ধে জড়ানো মানেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। 

শুক্রবার (১১ মার্চ) এক টুইট বার্তায় বাইডেন লেখেন, আমি পরিষ্কার করতে চাই, পূর্ণ শক্তি নিয়ে আমরা ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবো আমরা। কিন্তু আমরা ইউক্রেইনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়তে যাচ্ছি না। রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত হলো তৃতীয় বিশ্বযুদ্ধ।

জো বাইডেন এর আগেও অনেকবার বলেছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সরাসরি যুদ্ধে জড়ানোর কোন সম্ভাবনাই নেই। তবে বাইডেন প্রশাসন ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়া ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ক্রমবর্ধমান আগ্রাসী নিষেধাজ্ঞা আরোপ করে চলছে।

শুক্রবার রাশিয়ার অ্যালকোহল, সিফুড, হীরা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি দেশটির নিষেধাজ্ঞার আওতায় পড়া অভিজাতদের তালিকা আরও দীর্ঘ করেছে যুক্তরাষ্ট্র।


একাত্তর/এআর

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর