এক মেয়রকে তুলে নিয়ে গেলো রুশ সেনারা

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৫:০৮ পিএম

রুশ সেনাদের বিরুদ্ধে এবার অপহরণের অভিযোগ। ইউক্রেনের পার্লামেন্ট থেকে দাবি করা হয়েছে, তাদের একটি শহরের মেয়রকে তুলে নিয়ে গেছে রুশ সেনারা। 

ঘটনাস্থল ইউক্রেনের দক্ষিণের শহর মেলিটোপোল। রুশ বিমান হামলা আর গোলাবর্ষণে এই শহরটিতে অনেক ভবন বিধ্বস্ত হয়েছে। ঘর ছাড়া হয়েছে বহু মানুষ। 

শুক্রবার ইউক্রেন পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়, নগরীর আশ্রয়কেন্দ্রে নাগরিকদের সাহায্য করার সময় মেলিটোপোলের মেয়রকে অপহরণ করা হয়। 

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টা অ্যান্টোন হেরাশেনঙ্কো জানান, বৃহস্পতিবার মেলিটোপোলের একটি আশ্রয়কেন্দ্রে ঢুকে পরে দশ রুশ সেনার একটি দল।

এ সময়ে সেখানে ছিলেন মেয়র আইভান ফেদোরোভ। রুশ সেনারা মেয়রের মাথায় একটি ব্যাগ চাপিয়ে দিয়ে আশ্রয়কেন্দ্র থেকে নিয়ে চলে যায়। 

এই ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় নিন্দা জানান। তিনি বলেন, নগরবাসীকে রক্ষা করার সময় এক মেয়রকে অপহরণ করা হয়েছে। 

তিনি বলেন, মেয়রকে বন্দি করে অপরাধ করেছে রাশিয়া। এই অপরাধ কেবল একজন ব্যক্তির সঙ্গে নয়, গোটা ইউক্রেনের সঙ্গে করা হয়েছে বলে উল্লেখ করেন জেলেনস্কি।

কিয়েভ প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অপহৃত মেয়রের একটি ছবি টুইট করেছেন। তবে এই ছবির সত্যতা যাচাই করা যায়নি। এনিয়ে মস্কো এখনো কিছু জানায়নি। 

সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় কালো কাপড়ে ঢাকা মুখ ও কালো পোশাক পরা এক ব্যক্তিকে একটি বাড়ি থেকে বার করে নিয়ে যাচ্ছে কয়েক জন রুশ সেনা।

উল্লেখ্য, ইউক্রেনে আগ্রাসনের দ্বিতীয় দিনেই মেলিটোপোল শহর দখলে নেয়। এর বিরুদ্ধে মেয়র ফেদোরোভ বেশ কয়েকটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর