ইউক্রেনে দ্বিতীয় হাইপারসনিক মিসাইল ছুঁড়েছে রাশিয়া

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৪:১৩ পিএম

ইউক্রেনে দ্বিতীয় হাইপারসনিক মিসাইল আক্রমণের কথা জানিয়েছে রাশিয়া। 

রোববার (২০ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ক্রিমিয়ার আকাশসীমা থেকে ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের কোস্তিয়ান্তিনিভকায় কিনজাল মিসাইল সিস্টেম ব্যবহার করে একটি জ্বালানি সংরক্ষাণাগার ধ্বংস করে দিয়েছে তারা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউক্রেনে হাইপারসনিক মিসাইল আক্রমণের কথা স্বীকার করলো রাশিয়া। 

এর আগে শনিবার (১৯ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার হাইপারসনিক অ্যারোব্যালিস্টিক মিসাইল কিনজাল ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের ডেলিয়াটিন গ্রামে ক্ষেপণাস্ত্র এবং বিমানের গোলাবারুদ ধারণকারী একটি ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করেছে।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধকে ব্রেক্সিটের সাথে তুলনা করে তোপের মুখে বরিস

রাশিয়ার দেয়া তথ্য অনুযায়ী, কিনজাল মিসাইল সিস্টেম ঘণ্টায় ছয় হাজার মাইলেরও বেশি গতিতে দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 

বর্তমানে পৃথিবীর মাত্র আটটি দেশের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি রয়েছে। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর