বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১০:০৬ এএম

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৮০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৩২ হাজার ৯৯৭ জনের।

এ ছাড়া নতুন করে আরও ১৬ লাখ ৯৩ হাজার ৯০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার ৬৫১ জন।

শুক্রবার (২৫ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ৪৭০ জন। রাশিয়ায় মারা গেছেন ৪১৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৩৮৭ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ৬২৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫ হাজার ৫৯২ জন এবং মারা গেছেন ২৬১ জন। ব্রাজিলে মারা গেছেন ৩০০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৬৯০ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৮২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬২ জন।

তুরস্কে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৯৪ জন এবং মারা গেছেন ৭৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৮১১ জন এবং মারা গেছেন ১৮২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮০৮ জন এবং মারা গেছেন ১২২ জন।

এছাড়া ফ্রান্সে ১২৪ জন, জাপানে ১১০ জন, যুক্তরাজ্যে ১৫৯ জন, পোল্যান্ডে ১৪৬ জন, হাঙ্গেরিতে ৩৫ জন, হংকংয়ে ২০১ জন, আর্জেন্টিনায় ২৮ জন, ইরানে ৬৩ জন, মালয়েশিয়ায় ৬৪ জন, ইউক্রেনে ৫৫ জন, মেক্সিকোতে ১৫৮ জন এবং থাইল্যান্ডে ৮২ জন মারা গেছেন।

আগের দিন বুধবার (২৩ মার্চ) বিশ্বব্যাপী করোনায় ৪ হাজার ৮৫৯ জনের মৃত্যু এবং ১৬ লাখ ৭২ হাজার ৬৮৬ জন আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/এআর

মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও।
করোনা মহামারির কারণে প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলেছে উত্তর কোরিয়া।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর