অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলে দিলো উত্তর কোরিয়া

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম

করোনা মহামারির কারণে প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলেছে উত্তর কোরিয়া।

চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার থেকে এ পদক্ষেপ কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যেসব বিদেশি উত্তর কোরিয়ায় আসবেন, তাদের অবশ্যই দুই দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদিও উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ এ বিষয়ে এখনও কিছু জানায়নি।

করোনা মহামারির কারণে ২০২০ সালে বিদেশি, এমনকি প্রবাসী নাগরিকদের জন্যও সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। ২০২২ সালের শুরুর থেকেই বিশ্বের অধিকাংশ দেশ সীমান্ত বিধিনিষেধ তুলে নিলেও, একমাত্র দেশ হিসেবে উত্তর কোরিয়া এই বিধিনিষেধ জারি রেখেছিল।

সবশেষ গত আগস্টের শেষ দিকে দেশটির অর্থনীতির চাকা সচল করতে উত্তর কোরিয়ার প্রবাসী নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেয় কিম প্রশাসন।

আরবিএস  
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে হিমবাহ ধসের ফলে সৃষ্ট অভূতপূর্ব আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৫০ জনে পৌঁছেছে। রোববারের মধ্যে দুই দেশ মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা ৩ হাজার অতিক্রম করেছে।...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক হিমবাহ ধসের ফলে সৃষ্ট বিধ্বংসী বন্যার পর প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে নেপাল। একই সঙ্গে এই পরিস্থিতি সামাল...
বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তন উচ্চ-পার্বত্য অঞ্চলের পাথর ও বরফের স্থিতিশীলতা নষ্ট করার মতো পরিবেশ তৈরি করছে, যা নেপাল ও চীনের তিব্বত সীমান্তে এই সপ্তাহে ঘটে যাওয়া প্লাবনের মতো প্রলয়ঙ্করী...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর