রুবলে মূল্য পরিশোধ নয়তো গ্যাস সরবরাহ স্থগিত: পুতিন

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০১:২৯ পিএম

রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হলে রাশিয়ান ব্যাংকে বিশেষ হিসাব খুলে দাম দিতে হবে রুবলে। এর ব্যত্যয় হলে গ্যাস সরবরাহ চুক্তি স্থগিত করবে রাশিয়া।

বৃহস্পতিবার (৩১ মার্চ) এমন এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা শুক্রবার (১ এপ্রিল) থেকে কার্যকর হবে।

ধারণা করা হচ্ছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দরপতনের মুখে রুবলকে চাঙ্গা করার চেষ্টা পুতিনের এ ঘোষণা।

রাশিয়ার গ্যাসের বড় ক্রেতা জার্মানি ইতোমধ্যে বলেছে, তারা রাশিয়ার এই ব্ল্যাকমেইলে নতি স্বীকার করবে না। ফ্রান্সেরো একই সুর। 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তেলের বাজারের ওপর চাপ কমাতে তার দেশের কৌশলগত মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন।

আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে বলেছেন, কেউ আমাদের কাছে বিনামূল্যে কিছু বিক্রি করে না, আমরাও কোনো দাতব্য কাজ করতে যাচ্ছি না।

পুতিন আরও বলেন, দাম পরিশোধের মাধ্যম রুবলে ধার্য করার মানে হচ্ছে রাশিয়ার সার্বভৌমত্বকে শক্তিশালী করা। 

পুতিনের স্বাক্ষরিত ডিক্রি অনুযায়ী, রাশিয়ার গ্যাসের বিদেশি ক্রেতাদের গ্যাজপ্রম ব্যাংকে হিসাব খুলে এতে ইউরো বা মার্কিন ডলার স্থানান্তর করতে হবে।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার গ্যাসের বিদেশি ক্রেতাদের জন্য রুবলে দাম পরিশোধের এমন ব্যবস্থা বাজারে মুদ্রাটির অবস্থান শক্ত করবে। 

ইউক্রেনে রুশ সেনা অভিযান শুরুর পরে রুবলের দ্রুত পতন শুরু হলেও ইতোমধ্যেই মুদ্রাটির অবস্থান পুনরুদ্ধার হতে শুরু করেছে।

উল্লেখ্য, পশ্চিমা কোম্পানি এবং সরকারগুলো রুবলে গ্যাসের দাম পরিশোধের রুশ দাবিকে বিদ্যমান চুক্তির লঙ্ঘন দাবি করে আগেই প্রত্যাখ্যান করেছিল। 


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর