বুচায় গণহত্যার অভিযোগকে 'উসকানি' বললেন পুতিন

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০:৫৭ পিএম

ইউক্রেনের বুচা শহরে গণহত্যার যে অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে উঠেছে, তাকে স্রেফ 'অসভ্য ও ঘৃণাপূর্ণ' উসকানি বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বুধবার (৬ এপ্রিল) হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিকটর অরবানের সাথে পুতিনের আলোচনা শেষে এ তথ্য জানায় ক্রেমলিন। 

এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, বৈঠকে দুই দেশের প্রধান ইউক্রেনের বুচা শহরে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। 

সেখানে গত কয়েকদিনে কয়েকশ' ইউক্রেনিয় নাগরিকের মৃত্যুর জন্য রাশিয়ান সেনাদের দোষারোপ কোরে আসছে ইউক্রেন।

তবে ইউক্রেনের প্রকাশিত ছবি ও ভিডিওকে নকল বলে দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা দাবি করেন, বুচার এসব দৃশ্য রাশিয়ার বিরুদ্ধে আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে জায়েজ করে শান্তি আলোচনাকে ভণ্ডুল জন্য সাজানো হয়েছে। 

আরও পড়ুন: ইউক্রেনের নতুন সমরনায়ক 'স্নাইপার চারকোল'

যদিও, স্যাটেলাইট ছবিতে রাস্তায় ছড়ানো ছিটানো মরদেহের চিত্র দেখে রাশিয়ার দাবিকে নাকচ করে দিচ্ছে বিশ্ব সম্প্রদায়। 

এদিকে, রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনলে রুবলে দাম শোধ করতে হবে, রাশিয়ার এমন দাবি মেনে নিতে হাঙ্গেরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিকটর অরবান। যদিও এ দাবি না মানতে সদস্য দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর