ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৪:৪৩ পিএম

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে রোববার। নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রার্থী হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডানপন্থি নেতা মেরি লে পেন।

ফরাসি সংবাদমাধ্যম ফ্রেঞ্চ টুয়েন্টিফোর জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হবে। ফরাসি টিভি চ্যানেলগুলো ভোট শেষে চূড়ান্ত ফলাফলের বিষয়ে বিস্তারিত জানাবে। 

দুই প্রধান প্রতিদ্বন্দ্বীসহ এবারের প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন মোট ১২ জন। ফ্রান্সের প্রায় পাঁচ কোটি নিবন্ধিত ভোটার কয়েক দফায় তাদের প্রেসিডেন্ট নির্বাচন করবেন। 

প্রথম দফার নির্বাচনে জয়ী দুই প্রার্থী আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেবেন। 

এর আগে ২০১৭ সালেও একই পদ্ধতিতে ভোট হয়েছিল ফ্রান্সে। সে সময় বিপুল ভোট পেয়ে জয় ছিনিয়ে আনেন ম্যাক্রোঁ।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ম্যাক্রোঁর ভূমিকা এবং কূটনৈতিক অবস্থানের কারণে ফরাসি নাগরিকদের ব্যাপক সমর্থন পেয়েছেন তিনি। এবারও জয়ের স্বপ্ন দেখছেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট। 

তবে এবার ডানপন্থি নেতা মেরি লে পেনও জনপ্রিয়তায় এগিয়ে আছেন। ম্যাক্রোঁর সাথে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।      


একাত্তর/আরবিএস  

পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এবার নামল ইউরোপীয় শক্তি। আমেরিকা ও ইরানের মধ্যকার ‘নৌ-যুদ্ধ’ যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে রণতরী পাঠাল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর