নিজেদেরকে ঋণ খেলাপি হিসাবে ঘোষণা দিলো শ্রীলঙ্কা

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৮:২৭ পিএম

আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার রিজার্ভ তলানিতে ঠেকায় ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ শোধ করতে পারবে না বলে জানিয়েছে দেশটি।

এর মধ্যে দিয়ে শ্রীলঙ্কা নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিলো। মঙ্গলবার (১২ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় জানায়, যেসব বিদেশি সরকার ও সংস্থা বিভিন্ন সময় শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে, তারা চাইলে আজ থেকে সে ঋণকে ক্যাপিটালাইজ করতে পারে। অর্থাৎ প্রাপ্য সুদের পরিমাণকে মূলধনের সঙ্গে যোগ করে দিতে পারে অথবা ঋণের অর্থ শ্রীলঙ্কান রুপিতে পরিশোধের বিকল্প বেছে নিতে পারে।   

জরুরি ভিত্তিতে পণ্য আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শেষ হয়ে আসায় এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে দেশটির সরকার।

এই উদ্যোগকে 'শেষ ভরসা' হিসেবে বিবৃতিতে উল্লেখ করেছে শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়। যাতে দেশের অর্থনৈতিক পরিস্থিতির আরও অবনতি না হয়।

এতে বলা হয়, শ্রীলঙ্কার তাৎক্ষণিকভাবে নিজেকে ঋণ খেলাপি ঘোষণা করার অর্থ হলো- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তায় একটি পুনরুদ্ধার কর্মসূচি শুরুর প্রাক্কালে সকল 'ঋণদাতার সঙ্গে ন্যায্য এবং ন্যায়সঙ্গত আচরণ' নিশ্চিত করা।

গত বছর আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলো শ্রীলঙ্কার ক্রেডিট রেটিং কমিয়ে দেয়, ফলে দেশটি তাদের জন্য অত্যন্ত জরুরি নতুন ঋণ নিতে ব্যর্থ হয়। 

ইতোমধ্যে ভারত ও চীনের কাছে থেকে ঋণ রেয়াত চেয়েছে শ্রীলঙ্কা, কিন্তু উভয় দেশ এর পরিবর্তে শ্রীলঙ্কাকে ধারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়েছে।


একাত্তর/এসএ

প্রথম নারী হিসাবে ভার্জিনিয়ার গভর্নর পদে জয়ী ইতিহাস তৈরি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেন।
আমেরিকার নিউজার্সিতে নতুন ইতিহাস গড়লেন মাইকি শেরিল। অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচনে জয়ী হয়ে তিনি নিউ জার্সির প্রথম নারী গভর্নর এবং প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন।
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর